×

সরকার

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:৫০ পিএম

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই রমনা মডেল থানায় পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

থানা পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদের) সেবা দিতে উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তার রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

বিল ডাকাতিয়া পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App