×

জাতীয়

নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা হাসান আরিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা হাসান আরিফ

উপদেষ্টা হাসান আরিফ। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অভিজ্ঞতা সম্পন্নদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। অভিজ্ঞতা সম্পন্নদের নিয়ে কমিশন গঠন হয়েছে। এবার ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে সরকার।

আরো পড়ুন: সেরা ছবিই নয়, এর মাঝেই বিপ্লবের স্পন্দন নিহিত: মুশফিকুল ফজল আনসারী

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে যারা এসেছেন সবাই অভিজ্ঞ। তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি।’ এ সময় আন্তর্জাতিক পর্যটকরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ জানিয়ে উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে। পর্যটন বৃদ্ধিতে সব ধরণের সহায়তা করা হবে। বিদেশি পর্যটন আসতে কোনো নিরাপত্তার সমস্যা নেই।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App