×

জাতীয়

বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম

বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে এ জাতীয় দিবস উদযাপন করতে পারে এবং সেখানে যাতে কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা না ঘটতে পারে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। আরো যাতে ভালো করা যায়, সে পদক্ষেপ নেয়া হচ্ছে।’

সোমবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মহান বিজয় দিবস ২০২৪’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে অর্জিত বিজয় কারও একার নয়। এতে সবার অংশগ্রহণ ছিল। তাই এ বিজয় দিবস সবার, সব বাংলাদেশির।’ তিনি এ সময় সবার অংশগ্রহণে ভালোভাবে বিজয় দিবস উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন।

আরো পড়ুন: দখল-আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনো চলমান: টিআইবি

তিনি বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস যাতে সবার অংশগ্রহণে সুন্দরভাবে উদযাপিত হয, সে বিষয় সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় পতাকার সঠিক রং, মাপ ও সঠিক নিয়মে উত্তোলন করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া রাস্তায় যাতে ট্রাফিক শৃঙ্খলা বজায় থাকে, সে বিষয়েও আলোচনা হয়েছে।’

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম আরো বলেন, বিজয় দিবসে যাতে ভালোভাবে আলোকসজ্জা করা হয় এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে।

সভায় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App