×

আওয়ামী লীগ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪৫ এএম

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

মিছিল শেষে স্থানীয় বাজারে সমাবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগ। ছবি: সংগৃহীত

সহস্রাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিশাল মিছিল হয়েছে নোয়াখালী সদরে।  মিছিলকারীদের বিপুল উপস্থিতি দেখে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা রীতিমতো সেখান থেকে সটকে পড়েছেন বলে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, বর্তমান সরকারের ‘সন্ত্রাস ও চাঁদাবাজির’ বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এই মিছিলের নেতৃত্বে ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছর সাধারণ সম্পাদক এবং পরপর চার বারের সাবেক সংসদ সদস্য কারাবন্দী নেতা মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ভাতিজা, নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম চৌধুরী বাবু।

জুমার নামাজ শেষ হওয়ার পরপরই সদর উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের এক হাজারেরও বেশি কর্মী-সমর্থক বাঁধের হাট বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের শুরুতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও নেতাকর্মীদের বিশাল জনস্রোতের মুখে তারা টিকতে পারেননি। একপর্যায়ে বিক্ষোভকারীদের সংখ্যা ও তীব্রতা দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান।

মিছিল শেষে নোয়ান্নই ইউনিয়নের বাজার মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও হয় বলে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল পরবর্তী ওই সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু বলেন, ‘আমরা এখানে যারা রাজপথে নেমেছি, তারা প্রত্যেকেই অন্যায় ও সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের এই প্রতিবাদী আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন, ততদিন আমরা শান্ত হবো না। আমরা রাজপথ ছাড়বো না।’

দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বিপুল সংখ্যক আন্দোলনকারীর মুখে পুলিশ সদস্যদের সরে যাওয়ার বিষয়টি সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম নিজেই স্বীকার করে বলেন, ‘মিছিলের খবর আগে থেকে গোয়েন্দা সূত্রে জানতে পেয়ে সুধারাম থানার ছয় সদস্যের একটি দল সেখানে উপস্থিত ছিল। তবে বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।’

ওসির দাবি, পুলিশ সদস্যরা শুরুতে মিছিলটি বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে নেতাকর্মীদের সংখ্যা ও উপস্থিতি ক্রমাগত বাড়তে থাকায় পুলিশ সদস্যরা সেখান থেকে নিরাপদ দূরত্বে সরে পড়তে বাধ্য হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App