×

জাতীয়

এবারো নির্বাচন নিয়ে একই মন্তব্য করলেন সমন্বয়ক সারজিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৫ এএম

এবারো নির্বাচন নিয়ে একই মন্তব্য করলেন সমন্বয়ক সারজিস

সারজিস আলম

নিজের পরিবারের কথা চিন্তা না করে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি। তেমনটি হলে বিগত ১৬ বছরে সব মানুষ একসঙ্গে রাজপথে নেমে যেত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। 

রবিবার (১৭ নভেম্বর) রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সারজিস।  

সারজিস আলম বলেন, ‘এই মানুষগুলো একসাথে নেমেছে, যখন প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল এবং মানুষকে সব জায়গায় মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সাধারণ মানুষের সেবা পেতে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল। মানুষকে টাকা দিতে হতো, সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল, তখন এই সামগ্রিক সিস্টেমের বিরুদ্ধে ছাত্র-জনতা একসাথে রাজপথে নেমেছে। ১৬ বছরে যে সমাধানটি রাজনৈতিকভাবে হওয়ার কথা ছিল, যে খুনি হাসিনার পতন রাজনৈতিকভাবে হওয়ার কথা ছিল, তার পতন হয়েছে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে,’ যোগ করেন সারজিস। 

 অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন,  আমাদের জায়গা থেকে আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারকে তিন, চার বা পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছি না। আবার কেউ যদি বলে ছয় মাস, এর মতো অযৌক্তিক কোনো কথা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১০০ দিনে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এই সরকারের অবস্থান আরও ভাল হতো।

সারজিস আলম আরো বলেন, ‘বাজারে গেলে সাধারণ মানুষ চাহিদা মতো কেনাকাটা করতে পারে না। বাজার সিন্ডিকেটগুলোর হাত বদল হয়েছে।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App