×

জাতীয়

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রবিবার (১৭ নভেম্বর) ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে পাঠানো হয় কারাগারে।

এর আগে, গত ১২ নভেম্বর প্রসিকিউশনের আবেদনে জিয়াউল আহসানকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা, গণহত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তে প্রাপ্ত তথ্য যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই ছয়জন নিহত হন। ওই ঘটনায় নিউমার্কেট থানাপুলিশ সন্দেহভাজন অজ্ঞাতনামা বেশ কিছুসংখ্যক লোকের নাম দিয়ে একটি মামলা করেন। ওই মামলায় (শাহজাহান আলী হত্যা মামলা) পুলিশ জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ পায়।

এরই পরিপ্রেক্ষিতে সেনা হেফাজতে থাকা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়

আবু সাঈদ হত্যা ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আ. লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

আ. লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App