×

আওয়ামী লীগ

আ. লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম

আ. লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে। বুধবার (৮ এপ্রিল) রাতে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে ছিলেন।

লালমনিরহাট ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিম ঢাকার মোহাম্মদপুরের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে দ্রুত লালমনিরহাটে নিয়ে আসা হবে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে। লালমনিরহাট ডিবি পুলিশের ওসি সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারী এটিএম বুথ ডাকাতিতে ২ আসামি শোন এরেস্ট

নীলফামারী এটিএম বুথ ডাকাতিতে ২ আসামি শোন এরেস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App