×

জাতীয়

দিল্লি থেকে ঢাকায় আসছেন ২০ দেশের রাষ্ট্রদূত: প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

দিল্লি থেকে ঢাকায় আসছেন ২০ দেশের রাষ্ট্রদূত: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিতে থাকা ইউরোপিয়ান ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। তারা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এ কথা জানান ড. ইউনূস।

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে দেয়া ভাষণে ড. ইউনূস বলেন, যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন, তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূতসহ মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন।

তিনি আরো বলেন, আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। দিল্লি থেকে এ বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য আসেনি।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, এই বৈঠকের উদ্দেশ্য হল ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা। ইতোমধ্যে তার সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, লিবিয়া-সহ অনেক দেশের রাষ্ট্রদূত দেখা করেছেন। তারা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।

বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযেগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিই, সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইতালি, হল্যান্ড, জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি আরো বলেন, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান-সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গেও আমার বৈঠক হয়েছে যেখানে আমি সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলেছি।

দেশে ফিরে এসে এসব দেশের রাষ্ট্রদূতগণ যারা ঢাকায় স্বতঃপ্রবৃত্ত হয়ে তার সঙ্গে দেখা করেছেন, তাদের সরকার প্রধানদের অঙ্গীকার পুনঃব্যক্ত করে গেছেন। তারা সম্পূর্ণ নতুনভাবে বাংলাদেশের জন্য সহায়তার নতুন পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়

আবু সাঈদ হত্যা ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আ. লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

আ. লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App