×

জাতীয়

নতুন বাংলাদেশ নিয়ে সিনেমা নির্মাণের কথা জানালেন উপদেষ্টা ফারুকী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম

নতুন বাংলাদেশ নিয়ে সিনেমা নির্মাণের কথা জানালেন উপদেষ্টা ফারুকী

ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ নিয়ে একটি সিনেমা নির্মাণের কথা জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ফারুকী বলেন, গত ১৬ বছর দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্থবিরতা ছিল। ১৫ বছর ধরে মুক্তিযুদ্ধকে আড়াল করে রাখা হয়েছিল। অনেক দুঃশাসন হয়েছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ প্রসঙ্গে আশা প্রকাশ করে তিনি বলেন, জুলাই স্পিড নিয়ে আগামী দুই তিনদিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারব, আশা করছি। 

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরো বলেন, শিল্পকলা একাডেমি এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। কারও কর্মপরিচয় নয়, সংস্কৃতিকে তুলে ধরাই হবে সরকারের মূল কাজ। 

উল্লেখ্য, গত ১০ নভেম্বর সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকী। বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নেয়ার পরই ১১ নভেম্বর উপদেষ্টা হিসেবে সচিবালয়ে কাজে যোগ দেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App