×

জাতীয়

বিআইএ’র সভাপতি হলেন পাভেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:২৪ পিএম

বিআইএ’র সভাপতি হলেন পাভেল

ছবি: সংগৃহীত

বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হয়েছেন নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। বিআইএ’র বর্তমান সভাপতি শেখ কবির হোসেন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় তার জায়গায় নাসির উদ্দিন আহমেদ পাভেল সভাপতি হলেন।

বিআইএ’র ২১৮তম নির্বাহী কমিটির সভায় সব সদস্যের সর্বসম্মতিতে ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য পাভেল সভাপতি নির্বাচিত হন বলে সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটি থেকে জানানো হয়েছে। বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ আগামী বছরের ৮ এপ্রিল শেষ হবে।

নাসির উদ্দিন আহমেদ পাভেল বিআইএ’র দুই মেয়াদে (২০২১-২০২২ ও ২০২৩-২০২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস-চেয়ারম্যান ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির ‘বোর্ড অব গভর্নরস’-এর একজন সদস্য। 

এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পরিচালক। বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিসহ দেশে-বিদেশে তিনি বিমার ওপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনারে অংশ নিয়েছেন।

বিগত প্রায় ১৪ বছর ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বিআইএ’র বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বিমা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি এফবিসিসিআই’র সাবেক সদস্য এবং এফবিসিসিআই’র ইন্স্যুরেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। 

এফবিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইন সফর করেন। তিনি ‘রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন’-এর একজন রোটারিয়ান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App