×

জাতীয়

রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পিএম

রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং

তদন্তে যারা দোষী সে তথ্য উঠে এলে ব্যবস্থা নেয়া হবে। ছবি : সংগৃহীত

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। সোমবার (২৮ অক্টোবর) সমসাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এ সময় এক প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব বলেন, সরকার ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেই।

গণঅভ্যুত্থানে বাধা দেয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগে ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে বুধবার রাতে (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিকে ১৫ বছরের অপশাসন, বিরোধীমত দমনে হত্যা-গুম ও নির্যাতন চালানোর পাশাপাশি ছাত্র-জনতা হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে উচ্চ আদালতে রিটও করা হয়। 

ব্রিফিংয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, মানবাধিকার লঙ্ঘনে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একটি কমিশন কাজ করছে। এসব অপরাধে কোনো বিশেষ বাহিনীকে দায়ী করা হচ্ছে না। বরং তদন্তে যারা দোষী সে তথ্য উঠে এলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আমাদের বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যের বাইরেও গুম-খুন ও নির্যাতনের বিষয়ে অনেক তথ্য রয়ে গেছে। এসব তথ্য আমাদের কাছে আসছে। এসব ঘটনার তথ্যানুসন্ধানে সঠিক তথ্য উঠে আসবে। বিভিন্ন সংগঠন নিখোঁজদের বিষয়ে যেসব তথ্য দিয়েছিল, তার বাইরেও অনেক নিখোঁজের তথ্য জানাচ্ছেন স্বজনরা।

আরো পড়ুন : আওয়ামী লীগ নিষিদ্ধে রিট করা হয়নি: সারজিস-হাসনাত

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App