×

জাতীয়

গ্রেপ্তারের আগে ভিডিওবার্তায় যা বলেন ব্যারিস্টার সুমন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ এএম

গ্রেপ্তারের আগে ভিডিওবার্তায় যা বলেন ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সুমন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে (ব্যারিস্টার সুমন) গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে তাকে রাজধানীর মিরপুর ৬ নম্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিওবার্তা দেন এই আইনজীবী। ভিডিওর ক্যাপশনে লিখেছেন আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই। দুই মিনিট ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ব্যারিস্টার সুমন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশেই আছেন জানিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘অনেকে বিভিন্নভাবে নিউজ করেছে। কেউ বলেছেন আমি লন্ডনে গেছি, কেউ বলেছেন আমি আমেরিকায় গেছি। আসলে কোনোটাই সঠিক নয়। আমি বাংলাদেশেই আছি, ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পর আমি কোথাও যাইনি। শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম। এটাই হলো আমার বাস্তবতা। আমি একটা কথা বলতে চাই। ৫ আগস্টের পর অনেকে আমাকে ভারত বা আমেরিকায় যেতে বলেছে। কিন্তু আমার মনে কখনো সায় দেইনি।

‘আমার মনে হয়েছে আমি জীবনে কোনোদিন দুর্নীতি করিনি। ১০ বছর ব্যারিস্টার থাকার পরও ঢাকায় আমার কোনো প্লট বা ফ্ল্যাট নেই। একটা গাড়ি ছাড়া আমার নামে সম্পদ নেই। তারপরও আমি অপরাধ করিনি। কেন আমি আমার দেশ ছেড়ে যাব। কারণ এই দেশেই তো আমার লাশ আসবে। এখানেই তো আমার কবর হবে এটা আমার বিশ্বাস। সুতরাং দেশ ছাড়ার জন্য আমার কখনো ইচ্ছা হয়নি। আমার নামে মামলা থাকলে আমি বিচারের মাধ্যমে তা মোকাবেলা করব। এই সৎ সাহস আমার আছে। আইনজীবী হিসেবে এই বিশ্বাস আমার আছে।’

আরো পড়ুন: ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’র সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি অনেক সম্পদ করতে পারতাম। আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম। কিন্তু যা ইনকাম করেছি পুরো টাকা চুনারুঘাট-মাধবপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষের কল্যাণে দাঁড়ানোর চেষ্টা করেছি। দেশের কল্যাণে এসব কাজ করেছি। এখানে ক্রেডিট নেয়ার কিছু নেই।

তিনি আরো বলেন, যেকোনো সংস্থা তদন্ত করে দেখতে পারে একটা গাড়ি ছাড়া আমার নামে কিছু আছে কিনা। আমি কোনো সম্পদ করিনি। এতদিন ব্যারিস্টার থাকার পরও প্রাকটিস করার পরও যা সম্পদ করেছি সব মানুষের কল্যাণে দিয়েছি।  

দেশের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করে ব্যারিস্টার সুমন বলেন, সংস্কারের যে কার্যক্রম সেই কার্যক্রমে আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করেছিলাম, যাদের বিরুদ্ধে এখন মামলা চলছে। এগুলো আমিই প্রথমে শুরু করেছিলাম। তারপরও আমি মনে করি দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। এখানে ক্রেডিট নেয়ার কিছু নেই। যদি দেশকে ভালোবাসেন দেশের সংস্কারে কাজ করতে হবে এটাই স্বাভাবিক। আমিও মনে করি যদি সংস্কারের জন্য আবারো কাজ করার সুযোগ দেয় তাহলে কাজ করব। সুযোগ না পাইলে আমার কোনো অসুবিধে নেই। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি আমার প্রাকটিসটা চালাতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App