×

জাতীয়

ঈদ ও পূজার ছুটি বাড়লো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পিএম

ঈদ ও পূজার ছুটি বাড়লো

ছবি: সংগৃহীত

 ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ৬ দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৫ দিন করা হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি ২ দিন করা হয়েছে।

এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটি অনুমোদন করা হয়।

বর্তমানে ঈদের ছুটি ৩ দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি ১ দিন বাড়িয়েছিল।

এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর প্রস্তাব করে। বৃহস্পতিবারের বৈঠকে সেই প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App