×

জাতীয়

অবসরে আইন সচিব গোলাম রব্বানী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পিএম

অবসরে আইন সচিব গোলাম রব্বানী

মো. গোলাম রব্বানী। ছবি: সংগৃহীত

অবসরে গেলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী। বুধবার (৯ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তার অবসর মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ৯ অক্টোবর সরকারি চাকরি থেকে গোলাম রব্বানীর অবসর মঞ্জুর করা হয়েছে। ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস তিনি পূর্ণ গড় বেতনে অবসরোত্তর ছুটি পাবেন।

আরো পড়ুন: জামিনে কারামুক্ত সাবেক পরিকল্পনামন্ত্রী ছাড়লেন হাসপাতাল

সুপ্রিমকোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে আড়াই মাস আগে আওয়ামী লীগ সরকার জেলা ও দায়রা জজ করে চট্টগ্রামে পাঠিয়েছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে যুগ্ম সচিব পদমর্যাদায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনা হয়। যুগ্ম সচিব থাকা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর তাকে সচিব হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়। এরপর ১৮ সেপ্টেম্বর তাকে আইন ও বিচার বিভাগের সচিব করা হয়।

অবসরে যাওয়ার আগে এক মাসেরও কম সময় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম রব্বানী।

এর আগে বিভিন্ন জেলায় বিচারকের দায়িত্ব পালন করা গোলাম রব্বানীকে ২০২২ সালে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দেয় বিগত আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রের পদমর্যাদাক্রম অনুযায়ী এই পদ জ্যেষ্ঠ সচিবের সমপর্যায়ের। এর আগে তাকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার করা হয়েছিল, যেটি সচিব পদমর্যাদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App