×

জাতীয়

বরখাস্ত সেই ঊর্মির বিরুদ্ধে কথা বললেন মা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:৩১ পিএম

বরখাস্ত সেই ঊর্মির বিরুদ্ধে কথা বললেন মা

বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। ছবি: সংগৃহীত

ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে এবার কথা বলেছেন তার মা, নাসরিন জাহান। তিনি বলেন, তাপসী তাবাসসুম ঊর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছেন, এটা তার ঠিক হয়নি। এটা একটা বড় অপরাধ।

৭ অক্টোবর সোমবার রাতে গণমাধ্যমে এ মন্তব্য করেন নাসরিন জাহান। তিনি বলেন, আমরা যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি। যে যুদ্ধ হয়েছে, সেটা ইতিহাস। তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের মা-বাবাকে অস্বীকার করতে পারব কি?

নাসরিন জাহান জানান, ঊর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না, তবে ২০১৮ সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তখন তার ৪০তম বিসিএস পরীক্ষা ছিল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে মাস্টার্স করেছেন। তিনি বলেন, আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই। আমরা খুব সাধারণ জীবনযাপন করি।

জানা গেছে, তাপসী তাবাসসুম ঊর্মি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নসিবপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। নাসরিন জাহান মুক্তাগাছার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, ৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন ঊর্মি। সেখানে তিনি লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি, এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ঊর্মি।

আরো পড়ুন: আইনজীবী পান্নাকে হুঁশিয়ারি দিলেন সাংবাদিক মুশফিক ফজল

এ ঘটনায় ৬ অক্টোবর তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং পরে ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধ করে সব সীমা অতিক্রম করেছে ইরান

জিসিসি প্রধান হরমুজ প্রণালি বন্ধ করে সব সীমা অতিক্রম করেছে ইরান

খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২

বোয়ালমারীতে ভাই হত্যা মামলায় আসামি ৭, গ্রেফতার ২

ইসরায়েলের সেনা-সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা

ইসরায়েলের সেনা-সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App