×

জাতীয়

র‍্যাবে আয়নাঘর বলে কিছু নেই: মহাপরিচালক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পিএম

র‍্যাবে আয়নাঘর বলে কিছু নেই: মহাপরিচালক

দুর্গাপূজা নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। ছবি : সংগৃহীত

র‌্যাবে আয়নাঘর বলেও কিছু নেই, এমনটাই জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। এছাড়াও তিনি বলেছেন, গুম-খুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না র‌্যাব। ।’ সোমবার (৭ অক্টোবর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ কে এম শহিদুর রহমান বলেন, ‘বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র‌্যাব জড়াবে না। কাউকে একস্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। র‌্যাব আইনের মধ্যে থেকে কাজ করবে। গুম-খুন ফৌজদারি অপরাধ। বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাস্ত করা হবে। এমন অপরাধে জড়ানোর কোনো সুযোগ নেই।

বৈষম্যবিরোধী আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তথ্য সংগ্রহের বিষয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতোমধ্যে র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেছে, কার্যালয় পরিদর্শন করেছে। তাদের যাবতীয় তথ্য দেয়া হয়েছে। চাহিদা মতো আরো তথ্য দেয়া হবে।

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। এছাড়া, জামিনে যেসব জঙ্গিরা বের হয়েছে তাদের মনিটরিং করা হচ্ছে। কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।

মতবিনিময় সভায় ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তানরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : দুর্গাপূজায় নিরাপত্তা শঙ্কা নেই, তবুও আমরা সতর্ক: আইজিপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App