×

জাতীয়

এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক সারজিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম

এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক সারজিস

ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ঘিরে। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম রাষ্ট্রপতির অপসারণের দাবি জানান। এর আগে, একইদিন দুপুরে ছাত্র আন্দোলনের আরেক শীর্ষ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলেছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৯টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সারজিস। তিনি পোস্টে লিখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে ((রাষ্ট্রপতি সাহাবুদ্দিন) অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’

এর আগে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তবর্তীকালীন সরকার। এই সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও পুরোনো সরকারের অবশিষ্টাংশ হিসেবে কাজ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, এমন অভিযোগ তুলেছেন ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মতে, রাষ্ট্রপতির অপসারণ ছাড়া দেশে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়।

সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর এই দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের তরুণদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

আরো পড়ুন : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App