×

জাতীয়

বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডা. ওয়ালি তাসার উদ্দিনের নেতৃত্বে ২৬ সদস্যের ইউরোপ বাংলাদেশে ফেডারেশন অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস প্রদান করেন।

উপদেষ্টা বলেন, পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিদেশি পর্যটকদের আকৃষ্টকরণের লক্ষ্যে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ করা হবে। প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেয়া হবে।

আরো পড়ুন: ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘অনিবাসী বাংলাদেশিরা (এনআরবি) আমাদের সম্পদ। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদেশ আমাদের আপনাদের সবার। সবাই মিলে এদেশকে গড়তে হবে।’

উপদেষ্টা এসময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অনিবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা আরো বলেন, কৃষি আমাদের অর্থনীতির চালিকাশক্তি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের কৃষি খাতে সবচেয়ে বেশি উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে। এসময় তিনি অনিবাসী বাংলাদেশিদের কৃষি যান্ত্রিকীকরণে প্রয়োজনীয় সহযোগিতাসহ কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App