×

জাতীয়

সাবেক সেনাপ্রধান আজিজ ও তার ভাই হারিস-জোসেফসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

সাবেক সেনাপ্রধান আজিজ ও তার ভাই হারিস-জোসেফসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, তার ভাই হারিস আহমেদ ও জোসেফ আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটির আবেদন করেন জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টং অ্যান্ড পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও র‌্যাব-৩ এর সাবেক অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল। মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর অন্যান্য আসামিদের নির্দেশে শাফী উল্লাহ বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ি চাঁদা দাবি করেন। আবারো ওই বছরের ২৪ সেপ্টেম্বর তার বাসায় গিয়ে একশ কোটি টাকা চাঁদা দাবি করেন আসামিরা।

আরো বলা হয়, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাচ্ছিলেন। ওই সময় বিমানের ভেতর থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ করা হয়। পরে তাকে র‌্যাব-১ অফিসে নিয়ে নির্যাতন করা হয়। রেঞ্জ রোভার গাড়ি ও ১০০ কোটি টাকা চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। তার সঙ্গে থাকা ১০ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে বাদী এজাহারে উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App