×

জাতীয়

যোগসাজসে যুবককে গুলি করে পঙ্গু: শেখ হাসিনা-ডিবি হারুনসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

যোগসাজসে যুবককে গুলি করে পঙ্গু: শেখ হাসিনা-ডিবি হারুনসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে রুহুল আমিন (৩৯) এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের নামে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভুক্তভোগী রুহুল আমিন নিজে বাদী হয়ে সোনারগাঁও থানায় এ মামলাটি করেন। সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে তিনি।

মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, ডিবি প্রধান হারুন অর রশিদ, জাতীয় সংসদের হুইপ সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ  ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম রযেছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালীন সময়ে রুহুল আমিনকে গুলি করে মারাত্মকভাবে আহত করে। তিনি বর্তমানে পঙ্গুত্ব বরণ করে আছেন। 

সোনারগাঁ থানার ওসি এম এ আব্দুল বারী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App