×

জাতীয়

এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু ১১, আক্রান্ত ৩ হাজার ৩৮২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম

এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু ১১, আক্রান্ত ৩ হাজার ৩৮২

ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১ জনের। আর নতুন করে আক্রান্ত রোগী ছিলো ৩ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আবারো ৫’শ ছাড়িয়েছে। মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরো ৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডেঙ্গুর দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এডিস মশা বাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪৮ জন। শুক্রবার ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিলো শূণ্য। আক্রান্তের সংখ্যা ১৯৬। 

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ রোগী ছিলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। সেখানে রোগীর সংখ্যা ১৯০। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৬৯ জন, ৪৬ জন ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশন এলাকা বাদে) ২৪ জন। বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশন এলাকা বাদে) ৫৪ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশন এলাকা বাদে) ২০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশন এলাকা বাদে) ২৪ জন। 

এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে (সিটি কর্পোরেশন এলাকা বাদে) যথাক্রমে ৯ জন ও ১২ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৩ জনের মধ্যে ২ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। আর ১ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার। চলতি সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত আক্রান্ত ছিলো ৫ হাজার ৭৪৮ জন, মৃতের সংখ্যা ২৩।

চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৬ জনের। আক্রান্তদের মধ্যে ১৬ হাজার ৫৫১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই সময়ের মধ্যে আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ আর ৩৮ শতাংশ নারী। আর মোট মৃতের মধ্যে ৫২ দশমিক ৮ শতাংশ নারী আর পুরুষ ৪৭  দশমিক ২ শতাংশ।   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App