×

জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জমানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জমানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারা আসনের সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা আসনের সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও আইনজীবী মো. জাহাঙ্গীর আলম দস্তগীর।

মামলার আরজিতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে আদালত ভবন থেকে নেমে বাদী কোতোয়ালী থানা এলাকায় একটি সমাবেশে যোগ দেন। এসময় আসামিরা তাকে হত্যার উদ্দেশে গুলি করে এবং লাঠি দিয়ে আঘাত করে। এতে বাদী গুরুতর জখম হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাবেদ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. জসীম উদ্দিন (৫২), সমীর রঞ্জন নাথ (৪৫), মনোয়ারা বেগম (৪২), শামীমা আক্তার চৌধুরী (৪৭), পাঁচলাইশ মির্জাপুল এলাকার মোস্তফা মো. ইমরান (৩৮), চকবাজার কাপাসগোলা এলাকার মনসুরুল আনোয়ার (৫৮), জয়সেন বড়ুয়া (৫০), সদরঘাট গোসাইডাঙার এম এ সেলিম (৫৫), কাজির দেউড়ি এলাকার আবদুস সালাম, পাঁচলাইশ এলাকার ছোটন দত্ত, জামাল খান এলাকার আবুল কাশেম, চকবাজার এলাকার মোক্তার আহাম্মদ প্রকাশ লেদু, ইলিয়াছ, আবু সৈয়দ, পটিয়ার কাজী মহিউদ্দিন ও ভূজপুর থানার মো. ইয়াকুব (৫০)। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App