×

জাতীয়

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন সাবেক দুই আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ এএম

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন সাবেক দুই আইজিপি

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক। ছবি: সংগৃহীত

সাবেক দুই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সকাল ৬টা ৪৫ মিনিটে তাদের আদালতে হাজির করা হয়।

পুলিশের পক্ষ থেকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শহীদুল হকের জন্য ১০ দিনের এবং আবদুল্লাহ আল মামুনের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত পরবর্তীতে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের এবং মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করেন। এসময় তিনি বলেন, ‘আমি পুলিশ প্রধান থাকা অবস্থায় কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। বরং, পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি এবং মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, আমি সম্পূর্ণ নির্দোষ।’

অন্যদিকে, রিমান্ড শুনানির সময় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কোনো মন্তব্য করেননি। তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শুনেছেন। শুনানির সময় তাকে পুলিশের হেলমেট পরা অবস্থায় দেখা যায়, তবে পরে তিনি হেলমেট খুলে ফেলেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক গ্রেপ্তার

শহীদুল হক ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত এবং আবদুল্লাহ আল মামুন ৩০ সেপ্টেম্বর ২০২২ থেকে ৬ আগস্ট ২০২৪ পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা তদন্তাধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App