×

জাতীয়

পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয় না দিয়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না। রবিবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেকোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে আসামি বা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। যৌথ অভিযানসহ সব ধরনের অভিযানে এ নির্দেশনা মেনে চলতে হবে।

আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে দেশের বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে সম্প্রতি দেশের বিভিন্ন থানায় হামলা ও লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ পুনরুদ্ধার করা।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশে বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও এখনো অনেক অবৈধ অস্ত্র বাইরে রয়েছে। এসব অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

আরো পড়ুন: নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন জসীম উদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে এবং নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App