×

জাতীয়

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তথ্য আপাদের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৯:৪১ পিএম

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তথ্য আপাদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা বিক্ষোভ করছেন। চাকরি রাজস্ব অন্তর্ভুক্তকরণের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। রবিবার (১৮ আগস্ট) সকাল ৯টার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হন তথ্য আপা প্রকল্পে কর্মরত কয়েক শ নারী। 

‘নারী-পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়’, ‘এক দফা-এক দাবি, কর্মরত জনবল নিয়ে রাজস্বে তথ্য আপা’, ‘গ্রামীণ নারীর একমাত্র আশ্রয়স্থল, তথ্য আপা প্রকল্প রাজস্ব চাই’, ‘আর নয় প্রকল্প, আমরা চাই রাজস্ব’—এসব স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। 

তারা বলছেন, ‘তথ্য আপা’ প্রকল্পে ২ হাজারের বেশি নারী কর্মরত আছেন। সবাই চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত। এই প্রকল্পে শুধু নারীরাই কাজ করেন। আমাদের বলা হয়েছিল, এ বছর বর্তমান জনবলসহ প্রকল্পটি রাজস্ব করা হবে। কিন্তু তা না করে এক এক বছর মেয়াদ বাড়িয়ে যাচ্ছে। গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। আরো এক বছর বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন। আমরা এক বছর চুক্তি চাই না। কর্মরত জনবলসহ রাজস্ব চাই। 

অন্তরা মিত্র নামের এক কর্মী বলেন, আমরা আমাদের চাকরির রাজস্বকরণ চাইছি। প্রধান উপদেষ্টা আমাদের তার বাসভবনে আলোচনার অনুমতি দিয়েছেন। আশা করছি, আমাদের দাবি পূরণ হবে। 

বিক্ষোভকারীরা আরো জানান, ২০১১ সালে তথ্য আপা প্রকল্পের কার্যক্রম শুরু। এক যুগ পেরিয়ে গেলেও এটা সরকারিকরণ হয়নি। প্রকল্পের প্রথম পর্যায় শেষ হয়ে এখন দ্বিতীয় পর্যায় চলছে। বারবার রাজস্বের দাবি জানালেও চুক্তিতে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে কাজ চালানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App