×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হচ্ছেন কারা, জানা গেলো নাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৮:০০ পিএম

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হচ্ছেন কারা, জানা গেলো নাম

ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বেড়েছে। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরো ৫ উপদেষ্টা।

নবনিযুক্ত উপদেষ্টারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান।  সেসময় তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাকি একজনের নাম জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা আরো বাড়তে পারে।


গত ৮ আগস্ট রাতে নবীন-প্রবীণ সমন্বয়ে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

এছাড়া ১৩ উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১১ আগস্ট আরো ৩ উপদেষ্টা শপথ নেন। এবার নিতে যাচ্ছেন ৫ জন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App