×

জাতীয়

সময় টিভির মালিকানা নিয়ে শুনানির তারিখ নির্ধারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৬:৪৭ পিএম

সময় টিভির মালিকানা নিয়ে শুনানির তারিখ নির্ধারণ

ছবি: সংগৃহীত

সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের শুনানির দিন ২২ আগস্ট ধার্য করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) আহমেদ জোবায়েরের আবেদন শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

গত শনিবার (১০ আগস্ট) গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্ধারণ করা হয়।

সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, সময় টেলিভিশনের এমডি ও সিইও’র পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেয়া হয়। একই সঙ্গে পরিচালক শম্পা রহমানকে এমডি হিসেবে দায়িত্ব দেয়া হয়। 

সেখানে জানানো হয়, সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

পরে এই অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App