×

জাতীয়

পিলখানায় গিয়ে বিজিবির উদ্দেশে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৪:১৭ পিএম

পিলখানায় গিয়ে বিজিবির উদ্দেশে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি বিজিবি সস্যদের বলছি, পিঠ দেখাবেন না। অনেক হয়েছে! আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি, ওরা পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। সেই দিন চলে গেছে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছর আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। আমি পারি আর না পারি, আমি তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব। তারা কত লোক মেরেছে, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে। আমাদের লোক মরে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়।’

সাখাওয়াত বলেন, আমরা ইতোমধ্যে কিছু কিছু অ্যাকশনে গেছি পুলিশের ভেতরে, একটি সরকারি প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু সুপারিশ চলে গেছে। আমি নাম বলব না এই মুহূর্তে। তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে।’

তিনি বলেন, আমার আশ্বাসে পুলিশ মাঠে নেমেছে। পুলিশ নিজেরা বলেছে, আমরা লজ্জিত-যখন আমি বললাম, আপনাদেরই একজন বাপ ছেলে মৃত্যুর পরে বলছে কয়টা বুলেটে একটা ছেলে মারা যায়। অনেক পুলিশ সদস্য বলেছেন, আমরা ওই পথে যাইনি বলে আমাদের সরিয়ে দিয়ে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করা হয়েছে। আমি তাদেরকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছি।

সাখাওয়াত বলেন, আমরা এখন হুকুমের আসামি বের করার চেষ্টা করছি । পুলিশ বলছে, এই ইউনিফর্ম পরে আমরা এক দিনের জন্য বের হতে চাই না। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বলবো আপনারা পুলিশের পোশাক ও ব্যাজের নতুন ডিজাইন দিন।

বৃহস্পতিবারের মধ্যে থানা থেকে লুট করা অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি জমা না দেন, যদি ওই অস্ত্র নিয়ে ধরা পড়েন তাহলে অন্তত ২টি মামলা হবে। নিষিদ্ধ বোর লুট করেছেন এবং আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। কেউ ভয়ে নিজে জমা দিতে না পারলে অন্য কারো মাধ্যমে থানায় জমা দেয়ার আহ্বান জানান সাখাওয়াত।

আরো পড়ুন: সাবেক এসবি প্রধান কে এই মনিরুল ইসলাম ?

তিনি বলেন, ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হয়, সেজন্য আমরা পুলিশ কমিশনের কথা চিন্তা-ভাবনা করছি। পুলিশও বলেছে তারা পুলিশ কমিশনের অধীনে থাকতে চায়। তারা রাজনৈতিক কারো অধীনে থাকতে চায় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App