×

জাতীয়

৭ দিনের আলটিমেটাম স্বরাষ্ট্র উপদেষ্টার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০২:৪৪ পিএম

৭ দিনের আলটিমেটাম স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি: সংগৃহীত

অবৈধ অস্ত্র থানায় জমা দিতে সাতদিন সময় বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এইসময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সোমবার (১২ আগস্ট) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এই আলটিমেটাম দেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, যাদের হাতে আন-অথরাইজ ওয়েপন বা আগ্নেয়াস্ত্র আছে, আগামী ৭ দিনের (১৯ আগস্ট) মধ্যে নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন, তাদের বিরুদ্ধে দুটি চার্জ লাগবে। দুটি মামলার মধ্যে একটি হচ্ছে অবৈধ অস্ত্র মামলা, অপরটি সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে। 

তিনি বলেন, যদি নিজেরা জমা দিতে না পারেন, তাহলে কারো মাধ্যমে দেন। যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত দরকার আমাদের। না হলে আমরা হান্টিং শুরু করব। যেটা বাইরে পাওয়া যায় না, সেই ওয়েপন কীভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপন আনসারদের ওখানে ফায়ার করল। এবং একটা ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে ৭.৬২ রাইফেল হাতে নিয়ে চলে গেছে, তার মানে এই রাইফেল হাতে আসে নাই। হতে পারে একটা দেশে? কেমন কথা? আমরা চেষ্টা করব এদেরকে খুঁজে বের করার।

এক প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা বলেন, আমি এ ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখি নাই। আপনারা আর্মির লোকজন আসছেন, তাদের স্বৈরাচার বলেন, তারা তো রাইফেল কোনো সিভিলিয়ানের হাতে তুলে দেয় নাই। 

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধে করে দেয়ার যে ঘোষণা তিনি রবিবার দিয়েছিলেন, সেটি রাগের মাথায় বলেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এটা রাগের মাথায় বলেছি। এটা আসলে আমার কাজ না। ভবিষ্যতে আমি আশা করি, আমরা থাকি না থাকি, যারা পলিটিকস করেন, আপনারা যদি এটা (বন্ধ) করেন, আপনারা যারা আছেন মিডিয়া, আপনারা স্ট্রাইকে চলে যাবেন।

প্রসঙ্গত, দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App