×

জাতীয়

কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার পুলিশের, কর্মস্থলে যোগদানের ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১০:০৭ পিএম

কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার পুলিশের, কর্মস্থলে যোগদানের ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। একই সঙ্গে সোমবার (১২ আগস্ট) থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

রবিবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতসহ দাবি পূরণের প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরই এই সিদ্ধান্ত নেন আন্দোলনরত পুলিশ সদস্যরা।

দাবি বাস্তবায়ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেন।

সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। এই আতঙ্কে নিরাপত্তা চেয়েছিলেন তারা।

এছাড়া পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ, পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কিছু দাবি জানিয়েছিলেন পুলিশ সদস্যরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বাগেরহাট চেম্বার কমিটি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বাগেরহাট চেম্বার কমিটি

হরমুজ পারাপারে ইরানের দ্বারস্থ হচ্ছে বিভিন্ন দেশ: বিশ্লেষক

হরমুজ পারাপারে ইরানের দ্বারস্থ হচ্ছে বিভিন্ন দেশ: বিশ্লেষক

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App