×

জাতীয়

জামালপুর কারাগারে ছয় কয়েদি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৬:৪৭ পিএম

জামালপুর কারাগারে ছয় কয়েদি নিহত

ছবি: সংগৃহীত

জামালপুর জেলা কারাগারে রক্ষীদের সঙ্গে সংঘাত গোলাগুলি এবং অগ্নি সংযোগের ঘটনায় ছয় কয়েদি নিহত হয়েছেন। বন্দিদের হামলায় আহত হয়েছেন চার কারারক্ষী। তবে এখন পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামিদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে অপর একটি পক্ষের। পরে বিদ্রোহী গ্রুপটি প্রথম গেট ভেঙে কারাগার থেকে বের হয়ে আসে। বন্দিরা তাদের থাকার জায়গায়ও অগ্নিসংযোগ করে বলে জানান জেলার।

দ্বিতীয় গেট খুলে দেয়ার জন্য জেলার মি. ফাতাহসহ কারাক্ষীদের ওপর আক্রমণ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারারক্ষীদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নেন।

আরো পড়ুন: চট্টগ্রাম নগরীতে ৫ ডাকাত গ্রেপ্তার

জানা যায়, নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার থেকে কারাগার এলাকা ঘিরে রেখেছেন।

নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি। তারা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। তারা সবাই কারাবন্দী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App