×

জাতীয়

লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০২:৩৩ পিএম

লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সম্মান নষ্ট করতে এখনো লন্ডনে বসে ফোন করে বিশ্বব্যাপী প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করেছে। এই ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারী এখনো আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণকেই সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, যারা এদেশের মানুষের রুটি-রুজির ওপর হাত দিয়েছে, রুটি-রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ জনগণই এ দেশের একমাত্র শক্তি।

প্রধানমন্ত্রী বলেন, কোটাইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীদের রাজাকার বলা হয়নি। তারা নিজেরাই নিজেদের ‘রাজাকার’ বলে স্লোগান দিয়েছে।

তিনি আরো বলেন, দেশবাসীকে বলব, যাদের জন্য আজ আপনাদের এ দুর্ভোগ, যারা ধ্বংস করল, যাদের জন্য আজ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের বিচারের ভার এদেশের জনগণের ওপরই দিয়ে যাচ্ছি। 

আরো পড়ুন : ছাত্রলীগকে আমিই হল থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছি : প্রধানমন্ত্রী

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App