×

জাতীয়

৩ সমন্বয়কের খোঁজ মিলেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৮:৫২ এএম

৩ সমন্বয়কের খোঁজ মিলেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিন সমন্বয়কের সন্ধান পাওয়া গেছে। তারা হলেন- আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদ।

নিখোঁজ থাকার পাঁচ দিন পর বুধবার আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দুজনই জানিয়েছেন। আর রিফাত আত্মগোপনে আছেন। এই তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। 

আসিফ মাহমুদকে রাজধানীর হাতিরঝিল ও আবু বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয় বলে তারা জানান। তাদের কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল, ফেসবুক পোস্টে তা স্পষ্ট করা হয়নি।

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আসিফ ও বাকেরের খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আর রিফাত রশীদের বাবা দেলোয়ার হোসেন তার ছেলের খোঁজ পাওয়ার তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলন করে তাদের তিন সমন্বয়কের নিখোঁজের তথ্য জানান। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App