×

জাতীয়

কোটা নিয়ে রায় বাতিল চেয়ে আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম

কোটা নিয়ে রায় বাতিল চেয়ে আবেদন

হাইকোর্ট। ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১৬ জুলাই) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে এ আবেদন করা হয়। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন  বিষযটি নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিধান রাখা সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং আদালত এই নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না।

আরো পড়ুন: একাত্তরের সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণা চেয়ে রিট

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, আগামী ৭ আগস্ট এ আপিল আবেদনের শুনানি তারিখ নির্ধারণ করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্রকে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৫ জুন হাইকোর্ট অবৈধ ঘোষণা করে।

হাইকোর্ট অবশ্য বলেছে, সরকার প্রয়োজনে সরকারি চাকরিতে কোটার অনুপাত বা শতাংশ পরিবর্তন, কমাতে বা বাড়াতে পারে এবং সরকারি নিয়োগে কোনো কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করতে পারে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App