×

জাতীয়

‘কোটা সংস্কার নিয়ে চলছে টালবাহানা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০১:৫৯ পিএম

‘কোটা সংস্কার নিয়ে চলছে টালবাহানা’

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার নিয়ে টালবাহানা চলছে। সরকার আমাদের বলছে আদালতের রায়ে আমরা হস্তক্ষেপ করতে পারবো না, আবার আদালত বলছেন সরকার চাইলে কোটা সংস্কার করা যাবে। 

শিক্ষার্থীদের কোটা বাতিলের চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (১২ জুলাই) চট্টগ্রামে লংমার্চ শেষে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ।

তিনি বলেন, আমরা চাই আমাদের দাবি দ্রুত মেনে নেয়া হোক।

সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবি ও আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এই লংমার্চের আয়োজন করা হয়ে ছিল। 

আরো পড়ুন: যে কৌশলে কোটা আন্দোলন সংগঠিত হচ্ছে, নেতৃত্ব দিচ্ছেন যারা

শুক্রবার (১৩ জুলাই) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ লংমার্চ করেন কয়েক হাজার শিক্ষার্থী। তারা ষোলশহর রেল স্টেশন হয়ে ২ নম্বর গেট, চকবাজার, জামল খান, কাজীর দেউরি, লালখান, ওয়াসা , জিইসি হয়ে আবার ২ নম্বর গেটে ফিরে এসে লংমার্চ শেষ করেন। 

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার বোনের রক্ত কেন? প্রশাসন জবাব চাই, ‘চট্টগ্রাম-কুমিল্লায় রক্ত কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগান দেয়।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App