×

জাতীয়

পরবর্তী ৩ দিন আবহাওয়া যেমন থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:০৩ পিএম

পরবর্তী ৩ দিন আবহাওয়া যেমন থাকবে

ছবি: সংগৃহীত

গত কয়েক দিন ধরে সারা দেশেই গুঁড়িগুঁড়ি থেকে শুরু করে মাঝারিসহ ভারী বৃষ্টি হচ্ছে। তবে আজ (রবিবার) থেকে বৃষ্টি কমতে শুরু করেছে। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার (৭ জুলাই) সকাল ৯টায় প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিনের) আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে-রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি  হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ  হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরো পড়ুন: ৫ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

আগামীকাল সোমবার (৮ জুলাই) বৃষ্টিপাতের আওতা আরেকটু কমে আসবে। পূর্বাভাসে বলা হয়েছে-রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

মঙ্গলবার (৯ জুলাই) বৃষ্টির সম্ভাবনাময় আওতা আরো একটি বিভাগে কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ১২০ মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App