×

জাতীয়

সমঝোতা স্মারক আর চুক্তি এক না : মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১১:০৯ পিএম

সমঝোতা স্মারক আর চুক্তি এক না : মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমঝোতা স্বারক আর চুক্তি এক কথা নয়। 

সোমবার (১ জুলাই) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল, সমঝোতা স্মারক আর চুক্তি কি এক? পড়াশোনা করেন না? ডিপ্লোমেসির ভাষা জানেন না? জেনে নেন, সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়।’

আরো পড়ুন : ভারতের সঙ্গে সমঝোতা স্মারক না পড়েই অপপ্রচার করছে বিএনপি : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব রয়েছে বলেই অনেক রকম সুবিধা আদায় করতে পেরেছে সরকার। অবিশ্বাস জন্মালে বন্ধুত্ব থাকে না। আমরা মালয়েশিয়ার সঙ্গে পদ্মা সেতুর জন্য সমঝোতা স্মারক করেছি। কিন্তু পরবর্তী সময়ে পদ্মা সেতু নিজের টাকায় করেছি। আমরা যদি চুক্তি করতাম, তাহলে বাধ্য হতাম পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব তাদের দিতে।

তিনি বলেন, সব নাকি ইন্ডিয়া হয়ে গেছে। ভারত আমাদের বন্ধু আর, বিএনপি ভারতের দাসত্ব চেয়েছিল। নরেন্দ্র মোদি যখন ক্ষমতায় আসেন, তখন বিএনপির নেতারা সকালে মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এই হচ্ছে বিএনপি। তারা এখন ভারত বিরোধিতা করে। তারা ওয়াশিংটনে ভারতের কাছে গ্যাস বিক্রি করার অঙ্গীকার দিয়ে ক্ষমতায় এসেছিল ২০০১ সালে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক প্রমুখ বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App