×

জাতীয়

লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য: যুবলীগ নেত্রীর বিরুদ্ধে আ. লীগ নেতার মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৮:৩১ এএম

লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য: যুবলীগ নেত্রীর বিরুদ্ধে আ. লীগ নেতার মামলা

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি আসমা আক্তার কনার বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে সাইবার নিরাপত্তা আইনে বাদী হয়ে তিনি মামলাটি দায়ের করেন।

এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে গোয়েন্দা সংস্থা ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১১ জুন ফেসবুক লাইভে এসে আসমা আক্তার রুনা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তথা বাদীর সম্পর্কে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। 

সেখানে তিনি বাদীকে অকথ্য ভাষায় পরিবার নিয়ে গালাগালি করেন। এছাড়া তার নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন রকমের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করে হেয় প্রতিপন্ন করেছেন। এসব মন্তব্য তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করে এবং রাজনৈতিক সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভাব মূর্তি ক্ষুণ্ন করে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App