×

জাতীয়

সাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৫:৫২ পিএম

সাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হতে চলেছে তা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মঙ্গলবার (২১ মে) সকালের আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড় হতে পারে, এর নাম হবে রেমাল। কোথায় আঘাত হানতে পারে তা সঠিক বলা যাচ্ছে না, নিম্নচাপ হওয়ার পর বলা যাবে ঘূর্ণিঝড়টি কোনদিকে যাবে।

আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। ‘রেমাল’ নামটি প্রস্তাব করেছে ওমান। আরবিতে এর অর্থ বালি।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ যে তথ্য জানাল আবহাওয়া অধিদপ্তর

সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় মিগযাউম, যা পরে ভারতের অন্ধ্রপ্রদেশ দিয়ে উপকূল অতিক্রম করে। তবে সেই ঝড়ের প্রভাব বাংলাদেশে পড়েনি।

মঙ্গলবার সকালে আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নোয়াখালীর মাইজদীকোর্ট, বাগেরহাটের মোংলা, বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হয়েছে।

এদিকে গতকাল (সোমবার ২০ মে) বাগেরহাটের মোংলায় দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ওঠে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App