×

জাতীয়

করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৫:০০ পিএম

করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। করোনায় আক্রান্তের কারণে তিনি সচিবালয়ে অফিস করতে পারছেন না। তবে অনলাইনে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বুধবার (১৫ মে) দুপুরে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ কথা জানান। 

আরো পড়ুন: আত্মসমালোচনা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব না: ধর্মমন্ত্রী

সচিব বলেন, সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। তবে তার করোনা পজিটিভ হওয়ায় তিনি বৈঠকে উপস্থিত না হয়ে জুমে বৈঠকে সভাপতিত্ব করেন।

তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হলেও তার মধ্যে তেমন কোনো উপসর্গ না থাকায় অর্থমন্ত্রী শারীরিকভাবে সুস্থ আছেন। 

গত জানুয়ারিতে নতুন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি দেশের ১৮তম অর্থমন্ত্রী। আগামী ৬ জুন জাতীয় সংসদে প্রথমবারের মতো তার বাজেট ঘোষণার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App