×

জাতীয়

মহাসমাবেশে নাশকতা

১২ মামলায় স্থায়ী জামিন পেলেন ইশরাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পিএম

১২ মামলায় স্থায়ী জামিন পেলেন ইশরাক

ছবি: সংগৃহীত

মহাসমাবেশের দিন রাজধানীতে নাশকতার অভিযোগে ১২ মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১৫ এপ্রিল) এসব মামলার শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন। 

আরো পড়ুন: আ.লীগের নেতারা ভাঁওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি নাশকতার এসব মামলায় ইশরাক হোসেন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। সোমবার জামিন শেষে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষ ও নাশকতার ঘটনায় বিএনপির অন্য নেতাদের মতো ইশরাক হোসেনের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। নাশকতার ১২টি মামলার মধ্যে পল্টন থানার সাতটি, রমনা থানার তিনটি ও মতিঝিল থানার দুটি মামলায় ইশরাককে আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App