×

জাতীয়

সাইবার আইনে জামিনে পেলেন আদম তমিজি হক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১০:০৭ পিএম

সাইবার আইনে জামিনে পেলেন আদম তমিজি হক

ছবি: সংগ্রহীত

সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক। বৃহস্পতিবার (৪ এপ্রিল) কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। 

জামিন আদেশের সত্যায়িত অনুলিপি কারাগারে পৌছলে তা যাচাই-বাছাই করে মুক্তি দেওয়া হয় বলে জানান তার আইনজীবী মো. সাকিরউদ্দিন বাপ্পী। তিনি বলেন, সাইবার আইনের মামলায় হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন দিয়েছেন। ওই জামিন আদেশ কারাগারে পৌছলে তাকে সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আসামির জামিন মঞ্জুর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা কুটক্তি করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় সাইবার আইনে মামলা হয়। ওই মামলায় গত ৯ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মানসিক হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। গ্রেপ্তারের ২৫ দিনেও তাকে আদালতে হাজির বা তার শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো মেডিকেল প্রতিবেদনও দাখিল না করায় তাকে হাজিরের নির্দেশ দিয়েছিলেন ঢাকার মহানগর হাকিম আদালত। সে অনুযায়ী গত ৪ জানুয়ারি হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয় আদম তমিজি হককে। জামিন নামঞ্জুর করে পাঠানো হয় কারাগারে। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলে তা মঞ্জুর হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App