×

জাতীয়

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় ধাপের ভাইভার তারিখ প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০২:২৪ পিএম

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় ধাপের ভাইভার তারিখ প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ) থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

বুধবার (১৩ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে।

গত ২০ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন।

২য় ধাপের পরীক্ষা হয় গত ২ ফেব্রুয়ারি। ৩ বিভাগের ২২ জেলার মোট ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। গত বছরের ২০ মার্চ শিক্ষক নিয়োগের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App