×

জাতীয়

৪ হাসপাতাল থেকে দালালচক্রের ৪২ জন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম

৪ হাসপাতাল থেকে দালালচক্রের ৪২ জন আটক

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার চারটি হাসপাতাল থেকে মোট ৪২ জন দালালকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। এরমধ্যে হৃদ্‌রোগ হাসপাতাল থেকে ১২ জন, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ১৮ জন, শিশু হাসপাতাল থেকে ৪ জন ও পঙ্গু হাসপাতাল থেকে ৫ জন দালালকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্রিফিংয়ে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ এ তথ্য জানান।

নাজমুল্লাহেল ওয়াদুদ আরো বলেন, র‍্যাব দেশজুড়ে অনিয়ম রোধে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদ্‌রোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতালে র‍্যাব-২ এর পক্ষ থেকে অভিযান চালানো হয়। আমরা জানতে পেরেছি, রোগীরা যখন হাসপাতালে প্রবেশ করেন তখন দালালরা তাদের টার্গেট করেন এবং পিছু নেন। তখন তাদের বোঝানো হয় এখানে ভালো ডাক্তার নেই, চিকিৎসা নেই। এসব বলে তাদের বাইরের প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, রোগীরা যখন ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে বের হন তখন এই দালালরা জোর করে প্রেসক্রিপশনটা নিয়ে তার ছবি তোলেন। এসবের ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। দালালরা দেখে যে ডাক্তাররা তাদের টার্গেট দেয়া ওষুধ লিখেছেন কি না। এছাড়া তারা রোগীদের বাইরে যেসব ডাক্তারদের কাছে নিয়ে যান তাতে বিভিন্ন সময়ে ভুল চিকিৎসার ফলে মৃত্যুর মতো ঘটনা ঘটে। আমরা চাই প্রাইভেট হাসপাতালের এসব দৌরাত্ম্য বন্ধ হোক এবং সরকারি হাসপাতালের যে এজেন্ডা তা বাস্তবায়ন হোক।

তিনি আরো বলেন, আজ হৃদ্‌রোগ হাসপাতাল থেকে ১২ জন, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ১৮ জন, শিশু হাসপাতাল থেকে ৪ জন ও পঙ্গু হাসপাতাল থেকে ৫ জন দালালকে আটক করা হয়েছে। যাদেরকে ইতিমধ্যে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App