×

জাতীয়

টেলিটকের কাছে পাওনা

৫৩০০ কোটি টাকা নিয়ে যা বললেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১ পিএম

৫৩০০ কোটি টাকা নিয়ে যা বললেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ ৫ হাজার ৩০০ কোটি টাকা পাওনা রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। এসব বকেয়া আদায়ের জন্য বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিটিআরসির আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

আরো পড়ুন: উপজেলা নির্বাচন চার ধাপে: ইসি

তিনি বলেন, টেলিটককে মানুষের আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে একটিভ শেয়ার কার্যকর করতে হবে। এতে বিটিএসে বিরাট অংকের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিটিআরসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ, কমিশনার ও ডিজিবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App