×

জাতীয়

বিশ্ব ইজতেমায় আরো ৪ মুসল্লির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ এএম

বিশ্ব ইজতেমায় আরো ৪ মুসল্লির মৃত্যু

ছবি: দ্য গার্ডিয়ান

টঙ্গীর বিশ্ব ইজতেমায় আরো ৪ জন মুসল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। এ নিয়ে ইজতেমা  প্রথম পর্বে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত পর্যন্ত আরো ৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ করা ৪ জনই ইজতেমায় আগত মুসল্লি বা তাবলিগের সাথী। এবারের ইজতেমায় আগতদের মধ্যে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মাঠের বাইরে ইজতেমার কাজসংশ্লিষ্ট ও ইজতেমায় আসার পথে পুলিশ কর্মকর্তা ৬ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত কারনে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে এদের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া মুসল্লিরা হলেন, রাজবাড়ি জেলার পাংশা থানার মো. সানোয়ার, চট্টগ্রামের আনোয়ারা থানার মো. আলম, নরসিংদীর মো. শাহনেওয়াজ ভুঁইয়া ও সিরাজগঞ্জের আল মাহমুদ।  শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের নওশের আলী (৬৫), ভোলা জেলার সামানদার গ্রামের আব্দুল কাদের (৫৫), নেত্রকোণা সদরের কালিয়াঝুড়ি এলাকার স্বাধীন (৪৫)।

এর আগে, বিশ্ব ইজতেমা ময়দানে মারা যাওয়া চার মুসল্লি হলেন— নেত্রকোণা থানার কুমারী বাজার গ্রামের আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের মতিউর রহমান (৬০)।

ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ইজতেমায় আসার পথে বাসচাপায় নিহত পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০)। বাকী চার জনের নামপরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন: পায়ে হেঁটে আখেরি মোনাজাতে যাচ্ছেন মুসল্লিরা

গত ২ ফেব্রুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের ইজতেমা শুরু হয়েছে। আজই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App