×

জাতীয়

লেবানন বিস্ফোরণে ২ বাংলাদেশির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ১২:৫০ পিএম

লেবানন বিস্ফোরণে ২ বাংলাদেশির মৃত্যু

ছবি: চীনহুয়া।

লেবাননের বিস্ফোরণে আরো একজন বাংলাদেশি শ্রমিকের নিহত হয়েছে। এই নিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। এই ঘটনায় আরো কয়েকজন প্রবাসী আহত হয়েছেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ের ২১ জন সদস্য আহত হয়েছেন। নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিযুক্ত বাংলাদেশি ক্যাস্টল ক্লাশ করভটে বিএনএস বিজয় ২০০ গজের মধ্যে ছিল। অন্যদের মতো আতঙ্কে প্রবাসী বাংলাদেশীরাও। ওই এলাকায় অনেক প্রবাসী কাজ করতেন। তাদের অনেকেই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। ভবনে আটকাও পড়েছেন অনেকে। লেবাননে বর্তমানে দেড় লাখ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে। সমুদ্র বন্দরের কাছে বোমা তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের গুদামে এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় এ পর্যন্ত ২ বাংলাদেশি ছাড়াও অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজারের বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App