×

জাতীয়

সকল এমআরপিকে ই-পাসপোর্টে রূপান্তর হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

সকল এমআরপিকে ই-পাসপোর্টে রূপান্তর হবে

আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল (এমআরপি) মেশিন রিডেবল পাসপোর্ট সমূহকে ই-পাসপোর্টে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। তিনি বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং ই-পাসপোর্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভ্রমণ দলিল। বাংলাদেশ বিশ্বে ১১৯তম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে ঝুঁকিমুক্ত নিরাপদ ই-পাসপোর্ট প্রবর্তন করেছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জমান খান কামাল এ কথা জানান।

মন্ত্রী জানান, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং ই-পাসপোর্ট যুগপৎভাবে চলমান থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার তিনটি অফিস, ঢাকাস্থ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং যাত্রাবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট চালু করা হয়েছে। ক্রমান্বয়ে ১৮ মাসের মধ্যে সকল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসসমূহে ই-পাসপোর্ট চালু করা হবে।

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৪৮ পাতার ৫ বছর মেয়াদী ই-পাসপোর্টএর ফি সাড়ে ৩ হাজার টাকা(সাধারণ), সাড়ে ৫ হাজার (জরুরি), সাড়ে ৭ হাজার টাকা (অতিজরুরী)। ১০ বছর মেয়াদে ৪৮ পাতায় ফি যথাক্রমে ৫ হাজার, ৭ হাজার ও ৯ হাজার। আবার ৬৪ পাতার ই পাসপোর্ট ৫ বছর মেয়াদী সাড়ে ৫ হাজার (সাধারণ), সাড়ে ৭ হাজার (জরুরি) এবং সাড়ে ১০ হাজার (অতিজরুরি)। আবার ১০ বছর মেয়াদী ৬৪ পাতার পাসপোর্ট ৭ হাজার (সাধারণ), জরুরি ৯ হাজার এবং অতিজরুরী ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App