×

জাতীয়

দেশে ১৫ লাখেরও বেশি মানুষ তামাকে আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৫:০৪ পিএম

দেশে ১৫ লাখেরও বেশি মানুষ তামাকে আক্রান্ত

প্রতীকী ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২০১৮ সালের ‘দি ইকোনোমিক কস্ট অব টোবাকো ইউজারর্স ইন বাংলাদেশ- এ হেলথ কস্ট এ্যাপ্রোস’ শিরোনামে ২০১৮ সালের এক গবেষনায় বলা হয়েছে, বর্তমানে দেশে ১৫ লাখেরও বেশি প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ তামাক সেবনের কারণে এবং ৬১ হাজারেরও অধিক শিশু পরোক্ষভাবে তামাকের প্রভাবে প্রাণঘাতি বিভিন্ন রোগে আক্রান্ত। বৃহষ্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে বেগম শামসুর নাহার (মহিলা আসন-১৩) এর এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ রিপের্টে আরো বলা হয়েছে, তামাকজনিত রোগব্যাধি ও অকাল মৃত্যুর কারণে দেশে প্রতিবছর ৩০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয় হয় যা ২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় আয়ের ১ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণকে তামাকজাত রোগের হাত থেকে রক্ষার জন্য যানবাহন, রেলস্টেশনসহ বিভিন্ন জনসমাগমস্থলে ও গণপরিবহনে ধুমপানে নিষেধাজ্ঞা আছে তা কার্যকর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ২০১৯ সালে ৩২১ জন জেলা/ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া ট্রান্সফোর্স কমিটি গঠন করে মোবাইল কোর্টের মাধ্যমে ২০১৯ সালে ৮৬৬ টি ঘটনায় বিপরীতে ৬ লাখ ৭২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App