×

জাতীয়

মগবাজারে সেলুনে আগুন লেগে দগ্ধ ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ১০:৫০ এএম

রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি সেলুনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. সোহেল (২৫) , শওকত (৩২) এবং নয়ন (২৭)। এদের মেধ্য সোহেলের শরীরের ১৮ শতাংশ, শওকতের ১৩ শতাংশ এবং নয়নের ১৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার বাড়ি সিরাগঞ্জে। জানা গেছে, তারা দিলু রোডের ফেনি হেয়ার কাটিং সেলুনে কাজ করেন। ঘটনার পরপরই রহমান নামে এক ব্যক্তি রাত দেড়টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। দগ্ধদের বরাত দিয়ে রহমান জানান, সেলুনের পাশ দিয়ে গ্যাসের লাইন মেরামতের কাজ চলছিল। রাতে সাড়ে ১২টার দিকে দোকানের ভেতর তারা কয়েল ধরানোর জন্য দিশলাই জ্বালিয়েছিল। এতে মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে আগুন ধরে যায়। তবে তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। এ সময় তারা দগ্ধ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App